খুলনায় চিংড়ির ঘেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

441

ঢাকা সংবাদদাতা: খুলনা নগরীতে চিংড়ির ঘেরে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম প্রবীর (৬০)।

বুধবার রাত সাড়ে ১২টার দিকে নগরীর হরিণটানা থানার কৈয়া এলাকার চিংড়ির ঘের থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

হরিণটানা থানার ওসি আশরাফুল আলম জানান, রাতে দুর্বৃত্তরা প্রবীরকে কুপিয়ে হত্যা করে ফেলে রেখে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

তবে কারা কী কারণে তাকে হত্যা করেছে তা এখনও জানা যায়নি। এ ঘটনায় এখনও কেউ আটক হয়নি বলে জানান ওসি।