এডিস মশার লার্ভা নিধনে ঢাকা দক্ষিণ সিটিতে ৫টি ভ্রাম্যমান আদালত

292

ঢাকা সংবাদদাতা: ডেঙ্গুরোগের জীবানুবাহী এডিস মশার লার্ভা নিধনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পাঁচটি ভ্রাম্যমান আদালত নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে। আজ সকালে ঢাকা দক্ষিণের ১৪১টি বাড়ি পরিদর্শন করে তারা। এসময় এডিস মশার লার্ভা ও নোংরা, অপরিচ্ছন্ন পরিবেশ পাওয়ায় বিভিন্ন বাড়ির মালিকদের কাছ থেকে ১ লাখ ২৯ হাজার ৫শ’ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।

অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান, সোনিয়া হোসাইন, শেখ জাহিদ হাসান, সামসুল হক ও উদয়ন দেওয়ান।

এ পর্যন্ত দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষ থেকে ৮০ হাজার ৫শ’টি হোল্ডিংয়ে এডিস মশার লার্ভা নিধনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। এতে সাত জনকে কারাদ- প্রদান করা হয়েছে। জরিমানা আদায় করা হয়েছে ৩৩ লাখ ১৮ হাজার টাকা।