শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৮তম শাহাদ বার্ষিতে যুক্তরাজ্য যুবদলের ব্যতিক্রম উদ্যোগ

677

ওয়ানবাংলানিউজ: যুক্তরাজ্য যুবদলের উদ্যোগে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, মহান স্বাধীনতার ঘোষক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৮ তম শাহাদাত বার্ষিকী পালন উপলক্ষে বাংলাদেশে এতিম খানায় শিশুদের মধ্যে ঈদের কাপড় ও নগদ অর্থ বিতরন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এদিকে যুক্তরাজ্যে কোরআনে খতম ও আগামী ২ জুন রবিবার ব্রিকলেইন মসজিদে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হবে।
উক্ত কর্মসূচিগুলোতে যুক্তরাজ্য যুবদলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ সহ যুক্তরাজ্য জাতীয়তাবাদী পরিবারের সর্বস্থরের নেতা-কর্মী ও সদস্যবৃন্দকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন যুক্তরাজ্য যুবদলের সভাপতি রহিম উদ্দিন, সাধারণ সম্পাদক আফজাল হোসেন।