আজ অফিস করবেন ওবায়দুল কাদের

413

ঢাকা সংবাদদাতা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আজ বৃহস্পতিবার সচিবালয়ে তার মন্ত্রণালয়ে অফিস করবেন বলে জানা গেছে।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপপ্রধান তথ্য কর্মকর্তা আবু নাছের এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, এই মুহূর্তে (পৌনে ১২টা) তিনি (ওবায়দুল কাদের) বাসায় অবস্থান করছেন। অল্প সময়ের মধ্যে মন্ত্রণালয়ের উদ্দেশে রওনা দেবেন।

প্রসঙ্গত, দীর্ঘ আড়াই মাস চিকিৎসা শেষে গতকাল বুধবার বিকেলে দেশে ফেরেন ওবায়দুল কাদের।

গেলো ৩ মার্চ সকালে বুকে প্রচণ্ড ব্যথা নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি হন ওবায়দুল কাদের। পরে উন্নত চিকিৎসার জন্য ৪ মার্চ তাকে সিঙ্গাপুর নেয়া হয়।