অগ্নিকাণ্ডের ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবি বি. চৌধুরীর

341

ঢাকা সংবাদদাতা: একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের আহ্বান জানিয়েছেন বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী।

শনিবার গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে তিনি এ দাবি জানিয়েছেন।

বি. চৌধুরী বনানী এবং এর পরপরই গুলশান এক নম্বর কাঁচাবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেন, চকবাজারের চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডে ব্যাপক প্রাণহানির পর গত বৃহস্পতিবার বনানীতে যে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছে তাতেও অনেক নিরীহ মানুষ প্রাণ হারিয়েছেন।

আমি এসব ঘটনা তদন্তে একটি বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের আহ্বান জানাচ্ছি।