১লা এপ্রিল থেকে এমটিডি পদ্ধতিতে ট্যাক্স রিটার্ন করতে হবে ব্যবসায়ীদের: লন্ডনে সেমিনার অনুষ্ঠিত

1483

ওয়ানবাংলানিউজ: পয়লা এপ্রিল থেকে বৃটেনে কার্যকর হতে যাচ্ছে অনলাইন করপ্রদান পদ্ধতি ‘ মেইকিং ট্যাক্স ডিজিটাল বা এমটিডি। অথচ এখনও এক মিলিয়নের বেশী ভ্যাট রেজিস্ট্রার্ড প্রতিষ্টান অনলাইনে নিবদ্ধিত না হয়ে জরিমান দেয়ার ঝুঁকিতে পড়তে যাচ্ছে। যেসব ক্ষুদ্র ব্যবসায়ীর বার্ষিক আয় ৮৫ হাজার পাউন্ডের বেশী, তাদেরকে পয়লা এপ্রিল থেকে অনলাইনে সকল তথ্য হালনাগাদ করতে হবে। এইচএম রেভিনিউজ এন্ড কাস্টমস কর্তৃক স্বীকৃত কিছু সফটওয়ার ব্যবহার করে এই তথ্য হালনাগাদ করতে হবে।
সরকার আশা করছে নতুন এই ব্যবস্থার মাধ্যমে করদাতাদের ওপর থেকে বুঝা কমবে এবং জিজিটাল যুগের জন্য উপযোগী একটি স্বচ্ছ করপ্রদান পদ্ধতি চালু করা যাবে। কিন্তু এ পর্যন্ত মাত্র ৬ শতাংশ ক্ষুদ্র ব্যবসায়ী নতুন এই ব্যবস্থায় নিবন্ধিত হয়েছেন। নতুন এই পদ্ধতিতে নিয়ে বৃটিশ বাংলাদেশী ব্যবসায়ীদের ব্যবসায়ীদের সাথে এক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে মূল বক্তব্য রাখেন তাজ একাউন্ট্যান্টের প্রধান আব্দুল হায়াত নুরুজ্জামান।

এমটিডি পদ্ধতিতে ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাঙ্ক একাউন্টের লেনদেন প্রতিদিন মনিটর করতে পারবে এইচএমআরসি। প্রতিদিনের আপডেটের ফলে বছর শেষে আর আলাদা করে ট্যাক্স রিটার্ন করতে হবে না ব্যবসায়ীদের। তবে এজন্যে একটি সফটওয়ার কিনতে হবে। সফটওয়ারের মুল্য তালিকাভ্ক্তু বা রেজিস্টার করানোর ফির সঙ্গে কেটে নেওয়া হবে।

 

২০১৫ সালে এমটিডি পদ্ধতির ঘোষনা দিয়েছিল সরকার। প্রায় ১ দশমিক ২ মিলিয়ন ব্যবসা প্রতিষ্ঠানকে এমটিডির জন্য রেজিস্টর হতে হবে। যারা এরিমধ্যে ব্যবসা প্রতিষ্ঠানের হিসাব রক্ষনের জন্য সফটওয়ার ব্যবহার করছেন তাদেরকে শুধুমাত্র এমটিডির জন্যে তালিকাভুক্ত হতে হবে এবং এমটিডি উপযোগি সফটওয়ার নিতে হবে।
এমটিডির জন্যে বিভিন্ন ক্যাটারির প্রায় ২২০ টি সফটওয়ার রয়েছে বাজারে। এরমধ্যে কিছু কিছু আছে ফ্রি। তবে এমটিডি অনুমোদিত একটি সফটওয়ার কিনতে হবে। এক্ষেত্রে একেকটির মুল্য ৮শ পাউন্ড থেকে ১১শ পাউন্ডের ভেতরে হতে পারে। যারা এখনো এমটিডির ব্যাপারে তৈরি নন সেইসব ব্যবসা প্রতিষ্ঠানকে তাদের স্ব স্ব একাউনটেন্টের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।