সিপিএএম ইউকে’র গালা ডিনার ও এ্যাওয়ার্ড সিরিমনি ২০১৮ সম্পন্ন

685

ওয়ানবাংলানিউজ: মৌলভীবাজার জেলার সাবেক ও বর্তমান ক্রিকেটারদের নিয়ে ২০১৬ সালে গঠিত ক্রিকেট প্লেয়ার্স এসোসিয়েশন অব মৌলভীবাজার ইউকে (সিপিএএম) এর সিজন ৩ এর গালা ডিনার ও এওয়ার্ড বিতরনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে গত ৯ ডিসেম্বর রবিবার ইস্ট লন্ডনের রয়্যাল রিজেন্সি হলে।
এতে জানানো হয় পেশন ব্রিং আস টু গেদার এই স্লোগান নিয়ে ভাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করা ও মৌলভীবাজারের উদীয়মান ক্রিকেটারদের সহযুগিতার মাধ্যমে আন্তর্জাতিক মানের ক্রিকেটার তৈরি করে সারা বিশ্বে বাংলাদেশ ও মৌলভীবাজারকে তুলে ধরার লক্ষ্যে সিপিএএম যাত্রা শুরু করে।
ক্রিকেট ক্লাব যশ লায়ন্স, আনবিটেন ইলিভেন, বেঙ্গল টাইগার্স, কার্ডিফ চেলেঞ্জারস, ইউনাইটেড নাইটস ও কিংস অব সিপিএএম ইউকে এই ৭ টি টীমের অংশগ্রহণে অনুষ্ঠিত টুর্নামেন্টের সর্বমোট ৭ টি ক্যাটাগরিতে পুরুস্কার দেয়া হয়। পুরুস্কার বিতরনির শুরুতে লীগ পর্যায়ের খেলার ম্যান অব দ্যা ম্যাচ প্রদান করা হয়। এর পর লীগের সেরা বলার, সেরা ব্যাটস ম্যান, প্লেয়ার অব দ্যা টুর্নামেন্ট, রানাস আপ ট্রপি, চ্যাম্পিয়ন ট্রপি এবং লাইফ টাইম এচিভম্যান্ট এওয়ার্ডস প্রদান।
সিপিএএম ইউকে’র প্রেসিডেন্ট আব্দুস সালাম ও সেক্রেটারি নোমান আহমেদ দোয়েল এর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত এওয়ার্ড বিতরনী অনুষ্ঠান পরিচালনা করেন লিলা রহমান ও নোমান আহমেদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নিউহামের এমপি স্টিফেন টিমস। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পীকার কাউন্সিলার আয়াস মিয়া, সুইন্ডনের মেয়ার জনাব আলী, নিউহাম কাউন্সিলের ডেপুটি চেয়ার ব্যারিস্টার নাজির আহমেদ, চ্যানেল এস এর ফাউন্ডার মাহী ফেরদৌস জলিল, এনটিভি ইউরোপের সিইও সাবরিনা হুসাইন, লন্ডনবাংলাপ্রেসক্লাব সভাপতি সৈয়দ নাহাস পাশা, ক্রিকেট সংগঠক শহিদুল আলম রতন, জাকির খান, ইয়াওর খান, সিপিএএম ইউকে এর সিজন ২ ও ৩ এর মূল স্পন্সর মসুদ আহমেদ ও সৈয়দ জয়নু, নিউহাম কাউন্সিলের কাউন্সিলার আয়শা চৌধুরী, জিএসসির সাবেক চেয়ারপার্সন নুরুল ইসলাম মাহবুব, সেক্রেটারী আব্দুল কাইয়ুম কয়ছর, মুক্তিযোদ্ধা এম এ মান্নান, কাউন্সিলার রিতা বেগম, জুসনা বেগম, কাউন্সিলার মুজিবুর রাহমান জসিম প্রমুখ ।

সভায় বক্তারা সিপিএএম ইউকে’র পর্যায়ক্রমে সাফল্য ও লক্ষ্য তুলেধরে আগামীতে আরও বড় পরিসরে সিপিএএম ইউকে কে নিয়ে যাবার জন্য সকলের সহযোগীতা কামনা করা হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে ব্রিটেনের সুনামধন্য সঙ্গী শিল্পী গান পরিবেশন করেন।