৮ নভেম্বরই তফসিল বহাল থাকুক: জাতীয় পার্টি

486

ঢাকা সংবাদদাতা: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনের পূর্বঘোষিত ৮ নভেম্বর তফসিল ঘোষণা বহাল রাখার দাবি জানিয়েছে জাতীয় পার্টি।

নির্বাচন কমিশনের সঙ্গে আজ বুধবার বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার।

একইসঙ্গে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কমিশনকে ইভিএম ব্যবহার না করারও আহ্বান জানিয়েছে জাতীয় পার্টির নেতৃত্বাধীন সম্মিলিত জাতীয় জোট।