ওয়ানবাংলানিউজ: যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ সভাপতি ও ইলিয়াস মুক্তি সংগ্রাম ঐক্য পরিষদের সদস্য সচিব আলহাজ্ব তৈমুছ আলীর ছোট ভাই, যুক্তরাজ্য যুবদলের সাবেক সভাপতি ও ইলিয়াস মুক্তি সংগ্রাম ঐক্য পরিষদের যুগ্ম আহবায়ক মদরিছ আলী বাদশার মৃত্যুতে ইলিয়াস মুক্তি সংগ্রাম ঐক্য পরিষদের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেছেন সংগঠনের নেতৃবৃন্দ।
এক শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, মদরিছ আলী বাদশা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন সৎ আদর্শবান নেতা ছিলেন, তিনি যুবদল থেকে শুরু করে যুক্তরাজ্যে বিএনপির যেকোন আন্দোলন সংগ্রামে ছিলেন অগ্রসৈনিক। তিনি রাজনীতির পাশাপাশি বহু সামাজিক ও ক্রীড়া সংগঠনের সাথে জড়িত ছিলেন। তার মৃত্যুতে বিশ্বনাথ উপজেলাবাসীসহ কমিউনিটির মানুষ একজন নিষ্ঠাবান সমাজ সেবককে হারিয়েছে।
শোকবার্তায় নেতৃবৃন্দ তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
শোক প্রকাশ করেছেন সংগঠনের আহবায়ক আবুল কালাম আজাদ, যুগ্ম আহবায়ক গৌছ আলী, মনির উদ্দিন বশির, সিরাজুল ইসলাম সিরাজ, আলা উদ্দিন বাবুল, গোলজার খান, মো: আব্দুল কুদ্দুছ, মিসবাহ উদ্দিন, ড. মুজিবুর রহমান, আফজাল হোসেন, মফজ্জুল আলী, আখলুছ মিয়া, আব্দুর রব, কবির মিয়া, শফিক উদ্দিন, রাজা মিয়া, মো: জামাল উদ্দিন, জয়নাল আবেদিন, তানবীর আহমদ, মঈন উদ্দিন, শাহাব উদ্দিন, শাহ জাহান আলম, মকদ্দুছ আলী, এডভোকেট রশিদ আলী, শাহ জাহান মিয়া, শাহ আলমগীর, কাওছার আহমদ, রফিক উদ্দিন, মুমিনুল মুরাদ, আহাদ রেজা শাহ কামাল, বদরুল ইসলাম, আব্দুল হক, আব্দুর বাছিত বকুল, জাকেল চৌধুরী, কালাম মিয়া, আব্দুস ছুবহান, মাসুক মিয়া, দোলাল মিয়া, হাবিবুর রহমান, ময়না মিয়া, ফারুক মিয়া, এডভোকেট চানদ মিয়া, হিরা মিয়া প্রমুখ।















