গ্রেটার কামাল বাজার ডেভেলপমেন্ট ট্রাস্টের ১ম কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত

1771

ওয়ানবাংলানিউজ: নব গঠিত সিলেটের গ্রেটার কামালবাজার ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকের ১ম কার্যকরী সভা অনুষ্ঠিত হয় গত ৩রা সেপ্টেম্বর সোমবার ইস্ট লন্ডনস্থ প্রবাসী পল্লী অফিসে অনুষ্ঠিত হয়েছে । ট্রাস্টের সভাপতি এমদাদুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বখতিয়ার খাঁনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বেশ কিছু সিদ্ধান্ত গৃহিত হয়।
এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে এলাকার সর্বস্থরের প্রবাসীদের উপস্থিতিতে আগামী ৭ই জানুয়ারী ২০১৯ অভিষেক অনুষ্ঠান আয়োজন, ট্রাস্টি সংগ্রহ অভিযান, অলংকারী ইউনিয়নের রামপুর (রহিমপুর) গ্রামের অগ্নিদগ্ধ পরিবারকে আর্থিক সাহায্য প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় এলাকার উন্নয়নে ট্রাস্টকে একটি মডেল হিসাবে নিশ্চিত করার জন্য সবাইকে একযোগে কাজ করার আহবান জানানো হয়। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তারেক চৌধুরী (তুলা মিয়া), এম এ শহীদ, এস এম আনছার আলী, শাহেদ মিয়া, কুতুব উদ্দীন খাঁন, আব্দুল মুকিত নানু, হারুন মিয়া, বখতিয়ার খাঁন এবং এমমদাদুর রহমান এমদাদ।