বীর মুক্তিযাদ্ধা আব্দুল কুদ্দুস স্মরণে লন্ডনে নাগরিক শোক সভা ১০ সেপ্টেম্বর সোমবার”

593

ওয়ানবাংলানিউজ: ভাটি বাংলার মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযাদ্ধা দিরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কুদ্দুস স্মরণে এক নাগরিক শোক সভার আয়োজন করা হয়েছে।
আগামী ১০ সেপ্টেম্বর সোমবার সন্ধা ৬:৩০মিনিটে পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে এই শোক সভার আয়োজন করা হয়েছে।এ উপলক্ষে গত ৭ আগষ্ট মঙ্গলবার পূর্ব লন্ডনের একটি রেষ্টুরেন্টে যুক্তরাজ্য প্রবাসী দিরাইবাসীর এক সভায় সর্বসম্মতিক্রমে নাগরিক শোক সভার সিদ্ধান্ত গ্রহন করা হয়।
সভায় সর্বসম্মতিক্রমে সাংবাদিক শফিকুল ইসলামকে আহব্বায়ক , সাবেক ছাত্রনেতা সিজিল মিয়াকে সদস্য সচিব ও নিয়াজুল ইসলাম চৌধুরীকে স্মরণিকা সম্পাদক করে নাগরিক শোক সভা উদযাপন কমিটি গঠন করা হয়।
সভায় উপস্হিত ছিলেন অধ্যাপক ওমর ফারুক, ব্যারিষ্টার ফখরুল আলম চৌধুরী শামীম, নাজমুল হোসেন চৌধুরী চান মিয়া, নজরুল ইসলাম , জাহান মিয়া , আব্দুল কাহার, মিলিক মিয়া চৌধুরী, শফিকুল ইসলাম, আখতার হোসেন চৌধুরী ছবি,রুহুল আমিন, আব্দুল মোতালিব, রমিজ উদ্দিন,নিয়াজুল ইসলাম, জুবের আক্তার সুহেল, শাহিন মিয়া ,সিজিল মিয়া,সৈয়দ জিয়াউর রহমান ও সাব্বির খান প্রমূখ।