ফিলিপাইনে চেকপয়েন্টে গাড়ি বিস্ফোরণে নিহত ১০

465

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় এলাকায় এক সামরিক চেকপয়েন্টে বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। এই বিস্ফোরণের সঙ্গে ‘জঙ্গি’ সংশ্লিষ্টতা থাকতে পারে বলে ধারণা করছেন কর্তৃপক্ষ।

মঙ্গলবার সকালে দুর্গম বাসিলান দ্বীপে এ বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্স।

মঙ্গলবার সকালে ওই চেকপোস্টের সেনা সদস্যরা একটি ভ্যানকে থামিয়ে এর চালককে জিজ্ঞাসাবাদ করছিলেন। এ সময় এতে বিস্ফোরণ হয়। এ ঘটনায় নিহত ১০ জনের মধ্যে ছয়জন সেনা ও মিলিশিয়া সদস্য এবং বাকি চারজন বেসামরিক নাগরিক। এ বিস্ফোরণে শিশুসহ এক মা-ও নিহত হয়েছেন।

বাসিলান এলাকাটি অপহরণ ও দস্যুতার জন্য কুখ্যাত‘ আবু সাইফ’ গোষ্ঠীর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এবং দক্ষিণপূর্ব এশিয়ার আইএসের ‘আমিরের’ আবাসস্থল। গতবছর নিহত হয়েছেন ওই আমির।

সূত্র: রয়টার্স