ব্রিটেনে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন ইইউ অভিবাসী

3282

আন্তর্জাতিক ডেস্ক: ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বের হয়ে যাওয়ার ফলে গত ৫বছরের মধ্যে অভিবাসীদের সংখ্যা এবার দেশটিতে সবচেয়ে কম। ২০১৬ ব্রেক্সিট ইস্যুতে ভোটের পর সোমবার প্রথমবারের মত এধরণের কোনো পরিসংখ্যান প্রকাশ করা হল। ই.ইউভুক্ত দেশগুলোর মধ্যে ২০১৬ সালে যেখানে ১লাখ ৩৩হাজার জনগণ চাকুরিসহ বিভিন্ন কারণে যুক্তরাজ্যে আসেন, সেই তুলনায় ২০১৭ সালে সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে এক লাখ এক হাজারে।

অপরদিকে, বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাজ্যের ন্যাশনাল স্ট্যাটিস্টিকসের পক্ষ থেকে একটি জরিপে বলা হয়, ২০১৬ সালে মোট জনসংখ্যার ২লাখ ৯৪ হাজার অভিবাসী ব্রিটেনে গিয়েছিল, যেখানে ২০১৭ সালে সেই সংখ্যা কমে দাঁড়ায় ২লাখ ৪৯হাজারে। অথচ ২০১৫ সালে এই সংখ্যা ছিল ৩লাখ ৩২হাজার।
এ প্রসঙ্গে যুক্তরাজ্যের ন্যাশনাল স্ট্যাটিস্টিকস বা পরিসংখ্যান বুর‌্যো জানিয়েছে, ইউরোপের দেশগুলোর মধ্যে বেশিরভাগ মানুষই চাকুরি খোঁজার উদ্দেশ্যে ব্রিটেনে যায়। তবে ব্রেক্সিটের পর এই সংখ্যাটি আশঙ্কাজনক হারে কমে গেছে বলেও জানায় প্রতিষ্ঠানটি। এছাড়াও সম্প্রতি এয়ারবাস নামক বিখ্যাত একটি কোম্পানি ব্রেক্সিটের কারণে ইইউ থেকে সরে যাওয়ার পরিকল্পনার কথা জানায়। যারফলে প্রচুর মানুষ কর্মসংস্থান হারাবে বলেও শঙ্কা প্রকাশ করে দেশটির গণমাধ্যমগুলো। রয়টার্স-আমাদের সময়