ইংল্যান্ডে স্টুডেন্টদের আত্মহত্যা বৃদ্ধিতে উদ্বেগ

1064

তানজিদা রহমান: সাম্প্রতিক এক গবেষণায় দেখা যায়,সাধারণ জনসংখ্যার বয়সের কোটার তুলনায় ইউকেতে ছাত্রছাত্রীদের আত্মহত্যার সংখ্যা অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। গবেষণামতে ২০০৭ এবং ২০১৬ সালে ছাত্রদের আত্মহত্যার সংখ্যা ৫৬%বৃদ্ধি পেয়েছে,যা ১০০,০০০ জনসংখ্যার মধ্যে ৬.৬ থেকে ১০.৩। ২০১৬ এর হিসাব অনুযায়ী ১৪৬ ছাত্র আত্মহত্যা করেছে যা ২০০১ সালের রেকর্ড ছাড়িয়ে গেছে।
২০০১ এবং ২০০৭ সালের মধ্যে এর সংখ্যা কমে যায় কিন্তু এরপর থেকে তা বাড়তে থাকে।এর সংখ্যার মধ্যে ছাত্রছাত্রীরা ইউনিভার্সিটি অথবা অন্যকোন প্রতিষ্টানে অধ্যয়নরত ছিল তার বিশেষ কোন উল্লেখ নেই।
কিন্তু দ্যা অফিসার ফর ন্যাশনাল স্ট্যাটিসটিকস সাবধানতা অবলম্বন করে বলেন,”বছরের পর বছর সময়ের সাথে ছাত্রছাত্রীর সংখ্যার মধ্যে পরিবর্তনের ফলে আত্মহত্যার ঝুঁকিতে পরিবর্তনের বিরুধিতা ঘটতে পারে।” এর মধ্যে মানসিক দুঃচিন্তাকে প্রধান কারণ হিসেবে ধরে নেওয়া হচ্ছে। কিন্তু হংকং ইউনির্ভাসিটির গবেষণায় বলা হয় সেখানে আর এই মনে হচ্ছেনা যে,আত্মহত্যা বিরুদ্ধে প্রতিরক্ষামুলক প্রভাব রয়েছে। ছেলে শিক্ষার্থীর আত্মহত্যারর হার ধারাবাহিকভভাবে বেশী ছিল কিন্তু গবেষণা মতে মেয়েদের হারও সমানভাবে বৃদ্ধি পাচ্ছে। দ্যা ওএনএস এর মতে বর্তমানে এই সকল ছাত্রছাত্রীদের আত্মহত্যার ঝুঁকি কমাতে উন্নয়নশীল একটি শক্তিশালী পদ্ধতি কাজ করছে।