ওয়ানবাংলানিউজ: ইংল্যান্ডের অক্সফোর্ডে কিশোরীদের মাদকের প্রলোভনে ফেলে যৌন নিপীড়নের অভিযোগে ৭ পুরুষ গ্যাং সদস্যদের অভিযুক্ত করেছে আদালত।
বিবিসি জানিয়েছে ১৯৯৮ থেকে ২০০৫ সালের মধ্যে ২০টির বেশি ধর্ষণ ও যৌন অপরাধের কারনে তাদেরকে অভিযুক্ত করা হয়। প্রসিকিউটর অলিভার স্যাক্সবি কিউসি বলেন, অপরাধীরা কিশোরীদের মাদকদ্রব্য ব্যবহারের মাধ্যমে তাদের ব্যাপক মাত্রায় নির্যাতন করে। যৌন নির্যাতনের শিকার কিশোরীদের ৫ জনের বয়স ১৩ থেকে ১৫ বছর। এই আইনজীবি আরো জানান, যৌন নির্যাতনের শিকার কিশোরীদের অনেকেই পারিবারিক সমস্যায় জর্জরিত ছিল।
যাদের অভিযুক্ত করা হয়, তারা হচ্ছেন আসাদ হোসেন (৩৭), কামির ইকবাল ৩৯, খালিদ হোসেন ৩৮, কামরান খান ৩৬, মঈনুল ইসলাম ৪১, রাহিম আহমদ ৪০, এ ইউসুফ।















