বেঁচে আছেন সিলেটের রাগিব মেডিক্যালের ২ শিক্ষার্থী

931

ঢাকা সংবাদদাতা: নেপালে বিধ্বস্ত হওয়া ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমানে থাকা সিলেটের রাগীব রাবেয়া মেডিক্যাল কলেজের ১৩ নেপালি শিক্ষার্থী মধ্যে দুই জন বেঁচে আছেন বলে জানা গেছে। কলেজ কর্তৃপক্ষের দেওয়া তালিকা ও ইউএস-বাংলা প্রকাশিত জীবিত যাত্রীদের তালিকা থেকে দুই শিক্ষার্থীর জীবিত থাকার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

রাগিব রাবেয়া হাসপাতালের উপ-পরিচালক ডা. আরমান আহমদ শিপলু জানান,জীবিত দুই শিক্ষার্থী হলেন প্রিন্সি ধামী ও সামিনা বায়জানকার। তারা দু’জনই রাগিব-রাবেয়া মেডিক্যাল কলেজের ১৯তম ব্যাচের শিক্ষার্থী।
ওই দুই শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। তাদের স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানতে পেরেছি। ওই বিমানে কলেজের ১১জন মেয়ে ও ২জন ছেলে শিক্ষার্থী ছিল।

এই বিমানের যাত্রী ছিলেন রাগীব রাবেয়া মেডিক্যাল কলেজের শিক্ষার্থী- সঞ্জয় পৌডেল, সঞ্জয়া মহারজন, নেগা মহারজন, অঞ্জলি শ্রেষ্ঠ, পূর্নিমা লোহানি, শ্রেতা থাপা, মিলি মহারজন, শর্মা শ্রেষ্ঠ, আলজিরা বারাল, চুরু বারাল, সামিনা বেনজারখার, আশ্রা শখিয়া ও প্রিন্সি ধামী।