আপত্তিকর অবস্থায় হোটেল থেকে ২৯ তরুণ-তরুণী আটক

1027

আপত্তিকর অবস্থায় গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকার ৮টি আবাসিক হোটেল থেকে ২৯ তরুণ-তরুণীকে আটক করেছে পুলিশ।

রোববার ভোর থেকে সকাল ১০টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত তরে জয়দেবপুর থানার ভোগড়া পুলিশ ক্যাম্পের এসআই মো. জাকির হোসেন বলেন, আটকদের মধ্যে ১২ জন তরুণ ও ১৭ জন তরুণী। দক্ষিণ বাংলা, রোজ গার্ডেন, ময়নামতি, রাজধানী, নিউ রাজধানী, রাজমণি, এশিয়া ও বিলাস আবাসিক হোটেল থেকে তাদেরকে আটক করা হয়।

এই ঘটনায় জয়দেবপুর থানায় মামলা হয়েছে উল্লেখ করে জাকির হোসেন আরও জানান, পুলিশের অভিযান অব্যাহত থাকবে।