শেখ হাসিনার মন্ত্র, উন্নয়ণের গণতন্ত্র কার্ডিফবাসীর জনসভায় শফিক চৌধুরী

1322

ওয়ানবাংলানিউজ: বাংলাদেশের প্রধানমন্ত্রী দেশরত্ন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে। সরকার গত ৯ বছরে দেশ পরিচালনায় সাফল্য দেখিয়েছে। ৯ বছর আগের বাংলাদেশ আর আজকের বাংলাদেশ এক নয়। আজকের বাংলাদেশ আত্মপ্রত্যয়ী বাংলাদেশ। শেখ হাসিনার সরকারের কার্যক্রম গণতন্ত্রের উন্নয়ন, শেখ হাসিনার সরকারের মন্ত্র উন্নয়ণের গণতন্ত্র।

গত ২৮ ফেব্রুয়ারি, কার্ডিফে বসবাসরত বিশ্বনাথ- বালাগঞ্জ- ওসমানীনগর বাসীরে উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় বক্তৃতা করতে গিয়ে এসব কথা বলেন যুক্তরাজ্য সফররত সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বিশ্বনাথ বালাগঞ্জ- ওসমানীননগরের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী। তিনি বলেন, মাত্র এক দশক আগেও বাংলাদেশের গ্রামাঞ্চলে অর্ধাহারে, অনাহারে দিন কাটত বড় একটি জনগোষ্ঠীর। অধিকাংশ অঞ্চল ছিল বিদ্যুতহীন অন্ধকারাচ্ছন্ন। অধিকাংশ ঘরবাড়ি ছিল মাটির দেয়াল অথবা পাটখড়ি বা বাঁশের বেড়া আর খড়ের ছাউনিতে তৈরি। বর্তমানে গ্রামাঞ্চলের সেই চিত্র আর নেই। মাত্র ৯ বছরেই পাল্টে গেছে দেশের সার্বিক দৃশ্যপট। অধিকাংশ বাড়িঘর দাঁড়িয়ে আছে ইট-সিমেন্ট অথবা টিনের ওপরে। শতকরা ৮০ ভাগ মানুষের বাড়িতে জ্বলছে বিজলি বাতি। ক্ষুধা, দারিদ্র্য, অশিক্ষা গ্রামাঞ্চল থেকে প্রায় বিতাড়িত হয়েছে বললেও ভুল হবে না।

শফিক চৌধুরী বলেন, মঙ্গা নামক শব্দটি এখন ইতিহাস। বদলে গেছে তলাবিহীন ঝুড়ির কথিত ভাবমূর্তিও। নানামুখী চ্যালেঞ্জ মোকাবেলা করেই শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার বাংলাদেশকে নিয়ে যাচ্ছে উন্নয়নের মহাসড়কে। টানা ৯ বছর ধরেই উন্নয়ন-অগ্রগতির মহাসোপানে এগিয়ে চলেছে বাংলাদেশ।’ ২৮ ফেব্রুয়ারি, মঙ্গলবার কার্ডিফের স্থানীয় একটি রেস্টুরেন্টে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন নিউপোর্ট আওয়ামী লীগের সভাপতি তাহির উল্লাহ। আওয়ামী লীগ নেতা এস আই চৌধুরী বাবলুর পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন যুক্তরাজ্য আওয়ামী লেগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব সাজ্জাদ মিয়া, দপ্তর সম্পাদক শাহ শামীম আহমদ, যুবও ক্রীড়া বিষয়ক সম্পাদক তারিফ আহমদ, সাবেক ছাত্রনেতা ওয়েলস আওয়ামী লীগ নেতা কাজী মো: শাহজাহান প্রমূখ।