যুক্তরাজ্য যুবদলের সভায় দু‘গ্রুপের মারামারি (ভিডিওসহ)

3503

ওয়ানবাংলানিউজ: বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮২তম জন্ম বার্ষিকী উপলক্ষে যুক্তরাজ্য যুবদল আয়োজিত আলোচনা সভার এক পর্যায়ে ব্যাপক হট্টগোল ও দু‘গ্রুপের মধ্যে চেয়ারছুড়াছড়িতে বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে জানাগেছে। এসময় যুক্তরাজ্য বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জানাগেছে ২৯ জানুয়ারী সোমবার ৭টায় শুরু হয় যুক্তরাজ্য যুবদলের আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি রহিম উদ্দিন। সাধারণ সম্পাদক আফজাল হোসেন এর পরিচালনায় সভায় যুবদলের বেশ কিছু নেতা বক্তব্য রাখেন। এসময় পদ বঞ্চিত এক নেতা তার বক্তব্যে নবগঠিত যুক্তরাজ্য যুবদলে ত্যাগী পরিশ্রমী নেতাদের বাদ দেয়া হয়েছে বলে দীর্ঘ বক্তব্যদেন।
তার বক্তব্যের কিছুক্ষনপরই বিএনপির নব নির্বাচিত এক শীর্ষনেতা হলে প্রবেশ করেন। এর কিছুক্ষনের মধ্যে হলের বাইরে থেকে কতিপয় যুবদল নামধারী যুবক জোরপূর্বক হলের ভিতরে ঢুকতে চাইলে হলের ভিতরে ও বাইর থেকে পরস্পরকে লক্ষ্যকে চেয়ার ছুড়ে মারা হয়। এতে বেশ কয়েকজন যুবদল নেতা আহত হয়েছেন। এদের মধ্যে কমপক্ষে একজনকে রক্তাক্ত হতে দেখাগেছে বলে প্রত্যক্ষ দর্শীরা জানিয়েছেন।
ধারনা করা হচ্ছে যুবদলের পদ বঞ্চিত ও যুক্তরাজ্য বিএনপির অভ্যন্তরিন কোন্দলের জের ধরেই এই সংঘর্ষের ঘটনা ঘটে থাকতে পারে। এখানে উপস্থিত নাম প্রকাশে অনইচ্ছুক এক নেতা ওয়ানবাংলানিউজকে জানিয়েছেন সভা পন্ডু করতেই পরিকল্পিতভাবেই এধরনের ঘটনা ঘটনানো হয়েছে। যারা বাইরে থেকে হামলা করেছে তাদের অনেকেই বহিরাগত। যাদেরকে কখনোই বিএনপির রাজনীতি করতে দেখা যায়নি। তাদেরকে কোন কোন নেতারা হায়ার করে থাকতে পারেন।

এক পর্যায়ে পুলিশ ঘটনাস্থলে পৌছায় । পরে বিএনপির সিনিয়র নেতাদের হস্তক্ষেপে আবারো শুরু হয় এবং শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবে মিলাদ ও দোয়ার মাধ্যমে সভার সমাপ্তি ঘটে।

uk jubodol fighting

যুক্তরাজ্য যুবদলের সভায় দু‘গ্রুপের মারামারি

Posted by onebanglanews.com on Monday, 29 January 2018