ঢাকা সংবাদদাতা: সংবাদপত্র ও বার্তা সংস্থার জন্য নতুন বোর্ড গঠন করেছে সরকার।
তবে ইলেক্ট্রিক মিডিয়ার বিষয়টি পরীক্ষা করে সুপারিশ করবে কমিটি। আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মো. নিজামুল হককে প্রধান কোরে সোমবার তথ্য মন্ত্রণালয় ১৩ সদস্যের এই ওয়েজবোর্ড গঠন করে আদেশ জারি করে।
আদেশে বলা হয়েছে, নবম সংবাদপত্র মজুরি বোর্ড গঠনের ছয় মাসের মধ্যে সরকারের কাছে সুপারিশ পেশ করবে। একইসঙ্গে, ইলেকট্রনিক মিডিয়ার কর্মীদের বিষয়টি আইনগত পরীক্ষা নিরীক্ষা করে এই বোর্ড সুপারিশ দেবে।
মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলন করে ওয়েজবোর্ডের বিষয়ে বিস্তারিত জানানোর কথা রয়েছে।















