যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৫

780

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুকধারীর গুলিতে অন্তত পাঁচজন নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রবিবার, পেনসিলভানিয়ার পশ্চিমাঞ্চলে গাড়ি ধোয়ার একটি স্থানে এই হামলার ঘটনা ঘটে। নিহতদের মধ্যে তিনজন পুরুষ ও দু’জন নারী আছে বলা হলেও পুলিশ এ তথ্য এখনও নিশ্চিত করেনি। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন।

নিহতদের মধ্যে বন্দুকধারীও রয়েছে বলে ধারণা করা হচ্ছে। মেলক্রোফট নামক একটি স্থানে রাত তিনটার দিকে গোলাগুলি হয় বলে জানিয়েছে পুলিশ। পুলিশ আরও জানায়, হত্যার কারণ এখনও তারা জানতে পারেনি। তদন্ত এখনো চলছে বলেও জানান তারা।