হন্ডুরাসে ৭.৬ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা

659

মধ্য আমেরিকার দেশ হন্ডুরাসের উপকূলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।

স্থানীয় সময় মঙ্গলবার এই ভূমিকম্প আঘাত আনার পর সেখানে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, হন্ডুরাসের বারা পাতুকা শহর থেকে ১২৫ কিলোমিটার উত্তর-পূর্বে এটি আঘাত আনে।

ভূমিকম্পটি উৎপত্তিলস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ৬ দশমিক ২ মাইল গভীরে।