বিশ্বনাথে দশঘর ইউনিয়ন প্রগতি ট্রাস্ট ইউকে’র বৃত্তি বিতরণ

1374

বিশ্বনাথ সংবাদদাতা: টাওয়ার হ্যামলেটস কাউন্সিলেরডেপুটি স্পীকার কাউন্সিলার মোঃ আয়াছ মিয়া বলেছেন, অনেক মেধাবী শিক্ষার্থীকে আমরা বৃত্তি পরীক্ষার মাধ্যমে খুঁজে পাই। এই শিক্ষার্থীদের মধ্যে অনেকে স্বচ্ছল আবার অনেকই অসচ্ছল। প্রত্যেক মেধাবীদেরকে ট্রাস্ট তার অবস্থান থেকে উৎসাহ ও সহযোগিতা করে। এতে অনেক শিক্ষার্থী উপকৃত হয়। আমাদের সামান্য উপহারে একজন মেধাবীর মুখে হাসি ফুটলে আমরা সফল মনে করি বলেই শিক্ষার কল্যাণে কাজ করি। তিনি বৃহস্পতিবার দশঘর ইউনিয়ন প্রগতি ট্রাস্ট ইউকের উদ্যোগে বৃত্তি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি সাজিদ আলী মেননের সভাপতিত্বে ও মাষ্ঠার নোমান আহমদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী, কমিউনিটি নেতা আলহাজ্ব মো. টুনু মিয়া, ট্রাস্টি তখলিছুর রহমান, ট্রাস্টের ট্রাস্টি ও বিশ্বনাথ এইড ইউকের সাধারণ সম্পাদক আবুল হাসনাত, দশঘর ইউনিয়ন প্রগতি ট্রাস্ট ইউকের ট্রাস্টি মনির আলী মাষ্ঠার, তাজউদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে ট্রাস্টের পক্ষ থেকে ২৭ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়।

দশগর