ওয়ানবাংলানিউজ: সাংবাদিকতায় বিশেয অবদান রাখার জন্য লন্ডন বাংলা প্রেসক্লাব সদস্য, দৈনিক উত্তরপূর্ব’র যুক্তরাজ্য প্রতিনিধি, চ্যানেল এস, জনমত, ব্রিট বাংলা ও বাংলা কাগজের রিপোর্টার এহসানুল ইসলাম চৌধুরী শামীম কে গত রবিবার ১৭ ডিসেম্বর নর্থাম্পটন বাংলাদেশী এসোসিয়েশন হল রুমে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তাকে রেকগনিশন অফ এচিভমেন্ট এওয়ার্ড দিয়েছে নর্থাম্পটন বাংলাদেশী এসোসিয়েশন।
নর্থাম্পটন বরা কাউন্সিলের মেয়র গারথ ইলস এর কাছ থেকে এ এওয়ার্ড নেন সাংবাদিক এহসানুল ইসলাম চৌধুরী শামীম।
সাংবাদিক শামীম বলেন,২২ বছর সাংবাদিকতা পেশায় নিয়োজিত। ভাল রিপোর্ট করার তাগিদ থাকে সব সময়। ভাল রিপোর্টের পেছনে লেগে থাকার মানষিকতা থাকে। তিনি বলেন, যেকোন পুরস্কার আনন্দের ও গৌরবের। তাকে এওয়ার্ড প্রদান করায় নর্থাম্পটন বাংলাদেশী এসোসিয়েশন ধন্যবাদ জানান। তিনি তার ভবিষ্যত সফলতার জন্য সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।















