ওয়ানবাংলানিউজ: মৌলভীবাজার জেলা সদরের বড়হাট এলাকার যুক্তরাজ্য প্রবাসীদের নিয়ে গঠিত বড়হাট ‘ওয়েল ফেয়ার ট্রাষ্ট এর উদ্দ্যেগে’ বাংলাদেশে গত ৯ ডিসেম্বর শনিবার একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন উক্ত ৬নং ওয়ার্ডের কাউন্সিলর জালাল আহমদ, সাবেক কমিশনার শাহ আকবর আলী, অধ্যাপক ইকবাল হুসাইন, সিরাজুল ইসলাম গিয়াস, আব্দুল মতিন, শেফুল মিয়া, নাজমুল হক শিবলু, মুমিত আহমদ, মোহাম্মদ শামিম, মোহাম্মদ শাহনুর মিয়া, শাহ সেলিম, তারেকুল ইসলাম, সিহাব আজম মিয়া, নাজমুল আহমদ, তাহের আহমদ, হানুর রশিদ, মারুফ রহমান , আকমল হুসেইন, শাহ সায়েম প্রমুখ।
বড়হাট ওয়েল ফেয়ার ট্রাস্টকে সার্বিক সহযোগিতার লক্ষ্যে ৫৫ সদস্যের একটি টিম গঠন করা হয়। এরমধ্যে ৮ সদস্যের একটি কমিটির ঘোষনা করা হয়। কমিটির সদস্যরা হচ্ছেন সভাপতি শাহ আকবর আলী, সহ-সভাপতি আব্দুল হামিদ নেনা, আজাদ মিয়া, সিরাজুল ইসলাম গিয়াস, কাউন্সিলর জালাল আহমদ
সাধারণ সম্পাদক সম্পাদক:- অধ্যাপক জনাব ইকবাল হুসাইন, সহ সম্পাদক আব্দুল মতিন, কোষাধ্যক্ষ আকমল হুসাইন।
সভায় বক্তারা বলেন, বড়হাট ওয়েল ফেয়ার ট্রাষ্ট এর কাজ হবে এলাকা মদক নিয়ন্ত্রণ করা,গরীব অসহায় লোকদের সাহায্য করা,বিভিন্ন উন্নয়ন মূলক কাজে সহায়তা করা।















