লন্ডনে তীব্র বিক্ষোভ: শরণার্থী আবাসনে হামলার চেষ্টা, গ্রেপ্তার বহু!

54

 

সাইফ হাসান: অভিবাসনবিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে যুক্তরাজ্যের থ্যাটফোর্ড শহরে টানা তিন দিন ধরে তীব্র উত্তেজনা ও বিশৃঙ্খলা বিরাজ করছে। শরণার্থীদের আবাসনে ক্ষুব্ধ জনতার হা*মলার চেষ্টার পর পুলিশ নিরাপদ স্থানে বাসিন্দাদের সরিয়ে নিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে বিক্ষোভকারীদের আ*ঘাতে একাধিক পুলিশ কর্মকর্তা গুরুতর আ*ঘাত পেয়েছেন। এই সহিংস ঘটনার জেরে পুলিশ এ পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করেছে।

যুক্তরাজ্যের নরফোক অঞ্চলের থ্যাটফোর্ড শহরে সাবেক একটি সামরিক ঘাঁটি আশ্রয়প্রার্থীদের আবাসন হিসেবে ব্যবহারের সিদ্ধান্তের প্রতিবাদে এই বিক্ষোভ শুরু হয়। প্রায় ২০০ জনের এক ক্ষুব্ধ জনতা স্থানীয় আশ্রয়প্রার্থীদের ঘরে প্রবেশের চেষ্টা চালায় এবং ইট-পাটকেল নিক্ষেপ করে।

পরিস্থিতি সামাল দিতে গিয়ে বিক্ষোভকারীদের হা*মলায় এক নারী পুলিশ কর্মকর্তা গুরুতর কামড়ের শিকার হন এবং আরেক কর্মকর্তা ইটের আ*ঘাতে আহত হন। আইনশৃঙ্খলা রক্ষায় বর্তমানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং মুখ ঢেকে চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

যুক্তরাজ্য সরকার এবং স্থানীয় এমপিরা এই সহিংস আচরণের তীব্র নিন্দা জানিয়েছেন। সাধারণ মানুষের উদ্বেগের সুযোগ নিয়ে বিশৃঙ্খলা ও অপ*রাধমূলক কর্মকাণ্ড চালানো ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে প্রশাসন।

#যুক্তরাজ্য #বিক্ষোভ #অপ*রাধ #খবর #আন্তর্জাতিক