ভাড়াটিয়াকে হত্যা: লাশ গুম করা সেই কৃষক যাবজ্জীবন সাজা!

63

 

সাইফ হাসান: সাউথ ইয়র্কশায়ারে এক ভাড়াড়িয়াকে গু*লি করে হ*ত্যা এবং তার লাশ কেটে পাত্রে ভরে সিমেন্ট ঢেলে ঢেকে রাখার অপরাধে ৭৩ বছর বয়সী এক কৃষককে কমপক্ষে ৩৫ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। ২০১৯ সালে ঘটা এই নির্মম হ*ত্যা ও লা*শ গুমের ঘটনায় দীর্ঘ তদন্ত শেষে শেফিল্ড ক্রাউন কোর্ট অপরাধীকে এই সাজা প্রদান করে।

আদালতের বিবরণ অনুযায়ী সাউথ ইয়র্কশায়ারের ফার্ম মালিক ক্রিস্টোফার রাইট তার কাছে থাকা বিরল আগ্নেয়াস্ত্র চুরির সন্দেহে ৫৫ বছর বয়সী রিচার্ড ডাইসনকে বুকের ভেতর গু*লি চালিয়ে হ*ত্যা করেন। সাবেক কসাই হওয়ায় আসামি অত্যন্ত নৃশংসভাবে নিহতের দেহ খণ্ড-বিখণ্ড করে একটি ব্যারেলের ভেতরে রেখে তা পুরো সিমেন্ট দিয়ে ভরাট করে গুম করে রাখেন।

সুদীর্ঘ সাড়ে পাঁচ বছর ধরে নিহত ব্যক্তিকে নিখোঁজ হিসেবে গণ্য করা হচ্ছিল। অবশেষে ২০২৫ সালের জুলাই মাসে পুলিশের নিখুঁত অভিযানে একটি পাশের খামারবাড়ি থেকে সিমেন্ট ভর্তি সেই ড্রামটি উদ্ধার করা হয় এবং পরে ভেতরে নিহতের দেহাবশেষ শনাক্ত করা হয়।

বাবার মৃত্যু এবং বছরের পর বছর গুমের অনিশ্চয়তায় চরম মানসিক যন্ত্রণায় ভোগা নিহতের মেয়ে আদালতে আসামির এমন নিষ্ঠুরতার তীব্র ক্ষোভ প্রকাশ করেন। বিচারক আসামির অতীত পেশাগত অভিজ্ঞতা ও অপরাধের ধরণ বিবেচনা করে তাকে জীবনের বাকি অংশ কারাগারে কাটানোর নির্দেশ দেন।

#আন্তর্জাতিক #অপরাধ #আইন #সংবাদ #খুন