উচ্চ ব্যয় ও জ্বালানি সংকটে ব্রিটিশ ব্যবসায়ীদের উদ্বেগ

34

ব্রিটেনের ব্যবসায়িক সংগঠন British Chambers of Commerce-এর মহাপরিচালক Shevaun Haviland উত্তর সাগরের অবশিষ্ট তেল ও গ্যাস সম্পদ কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, তা না হলে স্কটল্যান্ড ও উত্তর-পূর্ব ইংল্যান্ডে ব্যাপক কর্মসংস্থান সংকট দেখা দিতে পারে।

তিনি Andy Burnham-এর প্রতি এ বিষয়ে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি তিনি ব্যবসা পরিচালনার ক্রমবর্ধমান ব্যয়, উচ্চ কর, জটিল বিধিনিষেধ এবং জ্বালানির দামকে বিনিয়োগ ও অর্থনৈতিক প্রবৃদ্ধির বড় বাধা হিসেবে উল্লেখ করেন।

হ্যাভিল্যান্ড ব্রেক্সিট-পরবর্তী বাণিজ্যিক চ্যালেঞ্জ মোকাবিলায় বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়ার ওপর জোর দেন এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে সরকারি ও বেসরকারি খাতের যৌথ বিনিয়োগের গুরুত্ব তুলে ধরেন।