পূর্ব লন্ডনের ওয়ালথাম ফরেস্ট এলাকায় শিক্ষকদের ধর্মঘট ঘিরে অভিভাবকদের মধ্যে মতভেদ দেখা দিয়েছে। বাজেট সংকট, কর্মী ছাঁটাই এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের সহায়তা কমানোর প্রতিবাদে একাধিক স্কুলে ধর্মঘট চলছে।
অনেক অভিভাবক শিক্ষকদের সমর্থন জানিয়ে বলেন, তারা শিশুদের ভবিষ্যৎ রক্ষায় লড়ছেন। তবে অন্যদিকে, দীর্ঘদিন ধরে চলা ধর্মঘটে সন্তানদের পড়াশোনা ও অভিভাবকদের দৈনন্দিন জীবনে বড় ধরনের ভোগান্তি তৈরি হয়েছে বলে অভিযোগ উঠেছে।
শিক্ষক ইউনিয়ন এনইইউ জানিয়েছে, শিক্ষা খাতে পর্যাপ্ত অর্থায়নের অভাবই এই সংকটের মূল কারণ।















