লন্ডনে শিশুদের যৌ*ন নি*র্যাতনকারী নার্সারি কর্মীর ১৮ বছরের জেল

128

সাইফ হাসান: লন্ডনের একটি নার্সারিতে শিশুদের যৌ*ন নি*র্যাতন করার দায়ে এক কর্মীকে ১৮ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। ৪৫ বছর বয়সী ভিনসেন্ট চ্যান ৫৬টি অপ*রাধের কথা স্বীকার করেছেন। ২০০৭ থেকে ২০১৭ সালের মধ্যে তিনি শিশুদের ওপর এই অমানবিক নি*র্যাতন চালিয়ে ভিডিও করেছিলেন। বিচারক তাকে চরম দুশ্চরিত্র ও নীতিহীন হিসেবে বর্ণনা করেছেন। এই ঘটনায় ভুক্তভোগী পরিবারগুলো এখনো চরম মানসিক যন্ত্রণার মধ্যে দিন কাটাচ্ছে।

৪৫ বছর বয়সী ভিনসেন্ট চ্যান উত্তর-পশ্চিম লন্ডনের ওয়েস্ট হ্যাম্পস্টেডের ব্রাইট হরাইজনস নার্সারিতে কর্মরত ছিলেন। সেখানে কাজ করার সময় তিনি শিশুদের ওপর নানা ধরনের যৌন নির্যাতন চালান। পুলিশ তার কাছ থেকে প্রায় ২৬ হাজার আপত্তিকর ছবি এবং ভিডিও উদ্ধার করেছে যেখানে শিশুদের ওপর অমানবিক আচরণের চিত্র রয়েছে।

উড গ্রিন ক্রাউন আদালতের বিচারক জন ডড বলেন যে চ্যান শিশুদের এবং অভিভাবকদের বিশ্বাসের অমর্যাদা করেছেন। এই অপরাধী তার অপকর্মের ভিডিও নিজের ফোনে ধারণ করতেন যা অত্যন্ত জঘন্য একটি বিষয়। ২০১৭ সালে নার্সারি ছাড়ার আগে তিনি একটি প্রাথমিক স্কুলেও কাজ করেছিলেন যেখানে শিশুদের গোপন ভিডিও করার অভিযোগ পাওয়া গেছে।

২০২৪ সালের মে মাসে নার্সারি কর্তৃপক্ষ প্রথম পুলিশের কাছে সন্দেহভাজন চ্যানের বিষয়ে রিপোর্ট করে। চ্যান স্বীকার করেছেন যে তিনি শিশুদের পাশাপাশি সাধারণ নারীদের ওপরও গোপনে নজরদারি করতেন। অনেক ভুক্তভোগী আদালতে জানিয়েছেন যে এই ঘটনার পর থেকে তারা চরম ট্রমার মধ্যে রয়েছেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে এখন যুক্তরাজ্যের সব নার্সারিতে সিসিটিভি ক্যামেরা বাধ্যতামূলক করার বিষয়টি বিবেচনা করছে সরকার।

#লন্ডন #নিরাপত্তা #আদালত #aknews #onebanglanews