কারাগারে অঙ্গ বিকল হওয়ার পর অনশন ভাঙলেন ফিলিস্তিনি অ্যাকশন কর্মী

100

সাইফ হাসান: লন্ডনের কারাগারে জীবন-মরণ সংকটের মুখে অবশেষে অনশন ভেঙেছেন শেষ প্যালেস্টাইন অ্যাকশন কর্মী উমর খালিদ। বাইশ বছর বয়সী এই তরুণ পানি পানও বন্ধ করে দিয়েছিলেন যার ফলে তার শরীরের অভ্যন্তরীণ অ*ঙ্গ বিকল হতে শুরু করে। জেল কর্তৃপক্ষ তার দাবি মেনে নেওয়ায় এবং শারীরিক অবস্থার চরম অবনতি হওয়ায় তিনি হাসপাতালে চিকিৎসা নিতে রাজি হয়েছেন।

পশ্চিম লন্ডনের ওয়ার্মউড স্ক্রাবস কারাগারে বন্দি ছিলেন উমর খালিদ। গত রবিবার তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে বা আইসিইউতে নেওয়া হয়। ব্রিটিশ-ফিলিস্তিনি চলচ্চিত্র নির্মাতা সাইদ তাজি ফারুকি জানিয়েছেন যে উমর সফল হয়েছেন কারণ তার অধিকাংশ দাবিই মেনে নেওয়া হয়েছে।

দীর্ঘদিন ধরে আটকে রাখা চিঠি ও কাপড় ফেরত পেয়েছেন উমর এবং তার সাথে দেখা করার ওপর যে নিষেধাজ্ঞা ছিল তাও তুলে নেওয়া হয়েছে। ২০২৫ সালের জুলাই থেকে তিনি বিচারের অপেক্ষায় কারাগারে আছেন। উমর জন্মগতভাবে পেশী ক্ষয়ের মতো একটি জটিল রোগে ভুগছেন যা তার অবস্থাকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলেছিল।

হাসপাতাল থেকে এক বার্তায় উমর বলেন, “আমি যথেষ্ট শক্তিশালী এবং সোচ্চার। আমি আল্লাহর কাছে প্রার্থনা করি তিনি যেন আমার ওপর সন্তুষ্ট হয়েই আমার প্রাণ নেন, তার আগে নয়। এই কারাগারের ভেতরে আমাদের জীবনের কোনো মূল্য নেই তা পরিষ্কার হয়ে গেছে।”

লেবার পার্টির এমপি জন ম্যাকডোনাল্ড এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং বিচার সচিব ডেভিড ল্যামির কাছে তদন্তের দাবি করেছেন। তিনি বলেন, বিচার শুরুর আগে এতদিন ধরে বন্দি রাখা এবং চিকিৎসার অভাব সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য নয়। প্রসঙ্গত, ইসরায়েলি অস্ত্র কোম্পানি এলবিট সিস্টেমসের বিরুদ্ধে প্রতিবাদের অংশ হিসেবে এই অনশন শুরু হয়েছিল।

#ফিলিস্তিন #লন্ডন #অনশন #aknews #onebanglanews