লন্ডনের কারাগারে ফিলিস্তিন পন্থী বন্দীর সমর্থনে ঢুকে পড়ায় গ্রেপ্তার ৮৬ জন

74

সাইফ হাসান: লন্ডনের একটি কারাগারের সীমানায় অবৈধভাবে ঢুকে পড়ার অভিযোগে পুলিশ ৮৬ জন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে। তারা ফিলিস্তিন পন্থী একজন অসুস্থ বন্দীর সমর্থনে সেখানে অবস্থান নিয়েছিলেন এবং কর্মীদের কাজে বাধা দিচ্ছিলেন বলে অভিযোগ উঠেছে। পুলিশ জানিয়েছে বিক্ষোভকারীরা কারাগারের স্টাফ গেট দিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। শেষ পর্যন্ত তাদের অনুপ্রবেশের অভিযোগে আটক করা হয়।

মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে পশ্চিম লন্ডনের ওয়ার্মউড স্ক্রাবস কারাগারের বাইরে এই ঘটনা ঘটে। আটককৃতরা মূলত ‘প্যালেস্টাইন অ্যাকশন’ গ্রুপের এক বন্দীর অনশনের সমর্থনে সেখানে বিক্ষোভ করছিলেন। পুলিশ অভিযোগ করেছে যে বিক্ষোভকারীরা কারাগারের কর্মীদের আসা-যাওয়ায় বাধা দিয়েছে এবং তাদের হুমকিও দিয়েছে।

‘প্রিজনার্স ফর প্যালেস্টাইন’ গ্রুপ জানিয়েছে ওই বন্দীর নাম মুহাম্মদ উমর খালিদ যার বয়স ২২ বছর। তিনি গত শুক্রবার থেকে পানি পান থেকেও বিরত থেকে অনশন শুরু করেছেন। গত জুনে আরএএফ ব্রাইজ নর্টনে অনুপ্রবেশের অভিযোগে তার বিচার চলছে তবে তিনি সব অভিযোগ অস্বীকার করেছেন।

বিচার মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন কারাগারের নিরাপত্তা ব্যবস্থা কখনোই ঝুঁকির মুখে পড়েনি। তবে কর্মীদের হুমকি দেওয়া এবং সীমানায় ঢুকে পড়ার বিষয়টিকে তারা অগ্রহণযোগ্য বলে আখ্যা দিয়েছেন। যারা চলে যেতে অস্বীকৃতি জানিয়েছিল তাদের সবাইকেই অনুপ্রবেশের দায়ে গ্রেপ্তার করা হয়েছে।

অন্যদিকে বিক্ষোভকারী গ্রুপটি পুলিশের বিরুদ্ধে অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগ তুলেছে। তারা জানিয়েছে বন্দী খালিদ লিম্ব-গার্ডল মাসকুলার ডিস্ট্রোফি নামক এক জটিল জেনেটিক রোগে আক্রান্ত। এই অবস্থায় তার এমন কঠিন অনশন শরীরের জন্য অত্যন্ত বিপজ্জনক হতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেছে।

#LondonProtest #FreePalestine #WormwoodScrubs #UKNews #aknews #onebanglanews