জেল থেকে ভুলে ছাড়া পাওয়া সেই সে*ক্স অ*পরাধী অবশেষে দোষ স্বীকার করল

68

সাইফ হাসান: ভুল করে কারাগার থেকে মুক্তি পাওয়ার পর সারাদেশে আলোচনার জন্ম দিয়েছিলেন ব্রাহিম যা পুলিশকে বেশ বিপাকে ফেলেছিল। এই সে*ক্স অ*পরাধী অবশেষে আদালতে নিজের চু*রি ও অ*স্ত্র রাখার কথা স্বীকার করে নিয়েছেন। ওয়ান্ডসওয়ার্থ জেল থেকে ভুলে তাকে ছেড়ে দেওয়ার পর পুলিশ তাকে খুঁজতে শুরু করেছিল এবং পরে গ্রেফতার করে। বর্তমানে তাকে আবারও কারাগারে পাঠানো হয়েছে এবং শীঘ্রই তার এই অপকর্মের সাজা ঘোষণা করা হবে।

২৪ বছর বয়সী ব্রাহিম কাদ্দুর-শেরিফ গত মঙ্গলবার স্নেয়ারসব্রুক ক্রাউন কোর্টে হাজির হয়ে পূর্ব লন্ডনের ওয়ালথামস্টো এলাকার একটি গ্যারেজ ভেঙে বাইক চুরির কথা স্বীকার করেন। এরপর শুক্রবার ভিডিও লিঙ্কের মাধ্যমে তিনি গত বছর একটি ছুরি বহন করার অপরাধও মেনে নেন। এসব অপরাধের জন্য আগামী ২৭ জানুয়ারি তার সাজা ঘোষণা করা হবে।

গত ২৯ অক্টোবর ওয়ান্ডসওয়ার্থ জেল থেকে ভুলবশত তাকে ছেড়ে দেওয়া হয়েছিল যা নিয়ে বেশ তোলপাড় সৃষ্টি হয়। আদালত যখন ৪ নভেম্বর শুনানির জন্য জেলের সঙ্গে যোগাযোগ করে তখন জানা যায় যে আসামি সেখানে নেই। পরে জনগণের সহায়তায় তিন দিন পর ফিন্সবারি পার্ক এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

আলজেরিয়ার এই নাগরিক ২০২০ সাল থেকে অবৈধভাবে যুক্তরাজ্যে বসবাস করছিলেন এবং এর আগেও একটি যৌন অপরাধের জন্য তিনি দোষী সাব্যস্ত হন। সরকারি তথ্য অনুযায়ী গত এক বছরে ভুল করে কয়েদি ছেড়ে দেওয়ার ঘটনা অনেকটাই বেড়েছে যা কর্তৃপক্ষের জন্য বেশ বিব্রতকর পরিস্থিতির কারণ হয়ে দাঁড়িয়েছে।

#UKCrime #LondonNews #MetPolice #CourtNews #aknews #onebanglanews