লিলি ক্ল্যাকের মৃ*ত্যু,মদ খেয়ে গাড়ি চালানোর আইন বদলে দিচ্ছে ব্রিটেন

46

সাইফ হাসান: লন্ডনে ম*দ খেয়ে গাড়ি চালিয়ে সড়ক দুর্ঘটনাই কেড়ে নিয়েছিল তরুণী লিলি ক্ল্যাকের প্রাণ। এই মর্মান্তিক ঘটনার পর ইংল্যান্ড ও ওয়েলসে ম*দ পান করে গাড়ি চালানোর আইন কড়া করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকার বর্তমান ম*দ পানের সীমা কমিয়ে ২২ মাইক্রোগ্রামে আনার প্রস্তাব দিয়েছে যা আগে ছিল ৩৫ মাইক্রোগ্রাম। নিহত লিলির পরিবার সরকারের এই সাহসী উদ্যোগকে স্বাগত জানিয়েছে এবং তারা দোষীদের লাইসেন্স বাতিলের দাবিও করেছে। নতুন এই আইনের লক্ষ্য হলো আগামী ২০৩৫ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় মৃ*ত্যুর হার ৬৫ শতাংশ কমিয়ে আনা।

২০২১ সালের ক্রিসমাসের ভোরে দক্ষিণ লন্ডনের কারশাল্টনে একটি গাড়ি পুলিশের ধাওয়ায় গাছের সাথে ধাক্কা লেগে উল্টে গিয়ে আগুন ধরে যায়। এই দুর্ঘটনায় মোর্ডেনের বাসিন্দা ২২ বছর বয়সী লিলি ক্ল্যাক মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে তিন দিন পর হাসপাতালে মারা যান। গাড়িটির চালক চার্লি হিলটন মদ্যপ অবস্থায় বেপরোয়া গাড়ি চালানোর দায়ে ২০২৩ সালে কারাদণ্ড পান।

বর্তমানে ইংল্যান্ড এবং ওয়েলসে মদ্যপানের নির্ধারিত সীমা ইউরোপের অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি। নতুন পরিকল্পনায় এই সীমা ৩৫ মাইক্রোগ্রাম থেকে কমিয়ে ২২ মাইক্রোগ্রাম করার কথা বলা হয়েছে যা স্কটল্যান্ডের আইনের সমান। এছাড়া যারা মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে কাউকে মেরে ফেলবে তাদের লাইসেন্স দ্রুত স্থগিত করার দাবি জানিয়েছে লিলির পরিবার।

সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ‘অ্যালকোলক’ নামক একটি বিশেষ যন্ত্র ব্যবহারের প্রস্তাব দিয়েছে। এই যন্ত্রটি গাড়িতে লাগানো থাকলে চালক যতক্ষণ না শ্বাস পরীক্ষার মাধ্যমে মদমুক্ত প্রমাণিত হবেন ততক্ষণ গাড়িটি স্টার্ট হবে না। অস্ট্রেলিয়া এবং নেদারল্যান্ডের মতো দেশগুলোতে এই প্রযুক্তি বর্তমানে সফলভাবে ব্যবহার করা হচ্ছে।

ব্রিটিশ পরিবহন সচিব হেইডি আলেকজান্ডার জানিয়েছেন যে প্রতিটি সড়কে হারানো প্রাণ এক একটি ট্র্যাজেডি। তিনি আশাবাদ ব্যক্ত করেছেন যে এই নতুন আইনগুলো আগামী এক দশকে হাজার হাজার মানুষের জীবন বাঁচাতে সাহায্য করবে। ড্রিংকঅ্যাওয়ার নামক দাতব্য সংস্থাটি সরকারের এই কড়া পদক্ষেপ এবং আইন কার্যকর করার বিষয়টিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে।

#সড়কনিরাপত্তা #লন্ডননিউজ #লিলিল #aknews #onebanglanews