মন্ত্রীর গাফিলতি! ভিনটেজ বাস চালাতে গিয়ে ফোনে ব্যস্ত লর্ড হেন্ডি

92

সাইফ হাসান: লন্ডনের ব্যস্ত রাস্তায় একটি দাতব্য অনুষ্ঠানে ভিনটেজ ডাবল-ডেকার বাস চালানোর সময় রেল মন্ত্রী লর্ড পিটার হেন্ডি মোবাইল ফোনে ব্যস্ত ছিলেন। এ ঘটনায় তিনি পুলিশের কাছে দোষ স্বীকার করেছেন। কী ঘটেছিল এবং তার পরিণতি কী হতে পারে, জেনে নিন বিস্তারিত।

গত ২৮ মার্চ সন্ধ্যার ব্যস্ত সময়ে লন্ডনের রাস্তায় রেলওয়ে ফ্যামিলি ফান্ডরেইজার নামে একটি দাতব্য অনুষ্ঠানে লর্ড হেন্ডি একটি পুরোনো রাউটমাস্টার বাস চালাচ্ছিলেন। এ সময় তিনি এক বন্ুর সঙ্গে প্রোস্টেট ক্যানসার পরীক্ষা নিয়ে টেক্সট করছিলেন। বাসের একজন যাত্রী তাকে দেখে পুলিশের কাছে অভিযোগ করেন।

লর্ড হেন্ডির মুখপাত্র বলেন, “গত মাসে পিটার হেন্ডি বাস চালানোর সময় ফোন ব্যবহার করেছেন। এই ভুলের জন্য তিনি পুরোপুরি ক্ষমা চেয়েছেন এবং পুলিশের সঙ্গে যোগাযোগ করেছেন।”

তার ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, লর্ড হেন্ডি সম্ভবত ছয় পয়েন্ট লাইসেন্সে জরিমানা এবং আর্থিক শাস্তি মেনে নেবেন। এর আগেও তার লাইসেন্সে দুটি অপরাধের জন্য ছয় পয়েন্ট ছিল। তাকে ১,০০০ পাউন্ড জরিমানা, ১০০ পাউন্ড সারচার্জ এবং ১১০ পাউন্ড ামলার খরচ দিতে হয়েছে।

অনুষ্ঠানের আয়োজকরা বলেন, “আমরা কেউই অসুরক্ষিত আচরণ সমর্থন করি না। তবে আমরা পুরো ঘটনা সম্পর্কে পুরোপুরি জানি না। আমরা আশা করি তদন্ত ন্যায্যভাবে হবে।” তারা এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন এবং লর্ড হেন্ডির সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়েছেন।

এই প্রতিবেদনের সূত্র:BBC