ম্যানচেস্টার বোমারের হামলা: জেল কর্মকর্তাদের উপর নৃশংস আক্রমণ!

227

সাইফ হাসান: যুক্তরাজ্যের এইচএমপি ফ্র্যাঙ্কল্যান্ড জেলে এক চাঞ্চল্যকর ঘটনায় ম্যানচেস্টার এরিনা বোমা হামলার দোষী হাশেম আবেদি তিন জেল কর্মকর্তার উপর হামলা চালিয়েছে। শনিবার ঘটে যাওয়া এই ঘটনায় কর্মকর্তারা গুরুতর আহত হয়েছেন।

কাউন্টি ডারহামের এইচএমপি ফ্র্যাঙ্কল্যান্ড জেলে শনিবার হাশেম আবেদি (২৮) গরম রান্নার তেল ছুঁড়ে এবং হাতে তৈরি অস্ত্র দিয়ে তিন কর্মকর্তাকে আক্রমণ করে। আক্রমণে একজন নারী কর্মকর্তা শনিবার বিকেল ৪টার মধ্যে হাসপাতাল থেকে ছাড়¾পেলেও, দুজন পুরুষ কর্মকর্তা গুরুতর ছুরিকাঘাতের শিকার হন। তাদের অবস্থা এখন স্থিতিশীল।

প্রিজন অফিসার্স অ্যাসোসিয়েশনের জাতীয় চেয়ারম্যান মার্ক ফেয়ারহার্স্ট বলেন, “এ ধরনের কয়েদীদের রান্নাঘরে প্রবেশের সুযোগ দেওয়া এবং অস্ত্র হিসেবে ব্যবহারযোগ্য জিনিস ব্যবহারের অনুমতি দেওয়া উচিত নয়। আমরা এখনই এই নীতি বাতিলের দাবি জানাচ্ছি।”

এই হামলা জেলের বিচ্ছিন্নতা কেন্দ্রে ঘটে, যেখানে আবেদির মতো বিপজ্জনক এবং উগ্রপন্থী কয়েদীদের রাখা হয়। ২০১৭ সালে ম্যানচেস্টার এরিনা বোমা হামলায় ২২ জনের মৃত্যুর জন্য দায়ী আবেদি এবংতার ভাই সালমান আবেদির সহযোগী হিসেবে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

একজন জেল কর্মকর্তা বিবিসিকে বলেন, “এমন ঘটনার পর মনে হয় এই কাজ কেন করি!” বিচার সচিব শাবানা মাহমুদ বলেন, “আমি এই নৃশংস হামলায় হতবাক। আমাদের কর্মকর্তাদের উপর হামলা কখনোই বরদাস্ত করা হবে না।”

এই প্রতিবেদনের সূত্র: The Guardian