সুনামগঞ্জ জেলা সমিতি ইউকের ইফতার মাহফিল সম্পন্ন

451

ওয়ানবাংলানিউজ: সুনামগঞ্জ জেলা সমিতি ইউকের উদ্যোগে স্বাধীনতা দিবসের আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। গত ২৬ মার্চ মঙ্গলবার পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে অনুষ্ঠিত আলোচনায় সভায় যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে সংগঠনের সদস্যসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সংগঠনের সভাপতি আব্দুল আলী রউফ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সিজিল মিয়া পরিচালনায় সভায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আবুল খায়ের।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসিবে বক্তব্য রাখেন ব্রিটিশ বাংলাদেশী এমপি আফসানা বেগম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব নূরুল হক লালা মিয়া, উপদেষ্টা এডভোকেট আবিদ আলী, শফিকুল ইসলাম, মুজিবুল হক মনি, ডাক্তার সৈয়দ মাসুক আহমদ, সংগঠনের ট্রেজারার কোষাধ্যক্ষ আব্দুস সালাম সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফখরুল আলম চৌধুরী শামীম, যুক্তরাজ্য আওয়ামীলীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক আ স ম মিসবাহ, শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক এস এম সুজন, সহ সভাপতি ইলিয়াছ মিয়া, আব্দুল মান্নান, আব্দুল কাহার, আশরাফুল ইসলাম, আংগুর আলী, চন্দন মিয়া, মাহমুদ আলী, হেলাল মিয়া।

আরো উপস্থিত ছিলেন সংগঠনের কোষাধ্যক্ষ আব্দুস সালাম, যুগ্ম সম্পাদক মুস্তাকুজ্জামান খোকন, আব্দুল কাদির, সাইফুল আলম সুফিয়ান, আবলুছুর রহমান আকাশ, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন পাবেল মিয়া, কামরুজ্জামান, দপ্তর সম্পাদক আবুল খায়ের, শিক্ষা সম্পাদক কামাল হোসেন, স্বাস্থ্য সম্পাদক সৈয়দ সুমন আহমেদ, শফিউল আলম বাবু, শরিফুল্লাহ, সৈয়দ শফর আলী, সৈয়দ হিলাল সাইফ, সৈয়দ জামিল আহমেদ, বিপ্লব সরদার, হুমায়ুন সরদার, ফজলু মিয়া, আজাদ মিয়া প্রমুখ।
ইফতারের পূর্বে বিশ্ব মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত পরিচালনা করেন সংগঠনের শিক্ষা সম্পাদক কামাল হোসেন।