‘বিএনপির মহাসচিবের নম্বর প্রতারণামূলকভাবে ব্যবহৃত হচ্ছে’

689

ঢাকা সংবাদদাতা: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মোবাইল ফোন নম্বর প্রতারণামূলকভাবে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিএনপির সহদপ্তর সম্পাদক মো. তাইফুল ইসলাম টিপুর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ অভিযোগ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ব্যবহৃত ০১৭৭৭৯৯০৯৮৮ মোবাইল ফোন নম্বরটি হ্যাকিংয়ের মাধ্যমে প্রতারণামূলকভাবে ব্যবহার করা হচ্ছে। অতএব এখন থেকে মহাসচিব মহোদয় উল্লিখিত মোবাইল ফোন নম্বরটি আর ব্যবহার করবেন না। সুতরাং উক্ত মোবাইল ফোন নম্বর থেকে কোনো কল এলে সে সম্পর্কে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার অনুরোধ করা হলো।’