লন্ডন স্পোর্টিফের বোর্ড অব ডাইরেক্টরসদের সভা অনুষ্ঠিত

608

ওয়ানবাংলানিউজ: স্পোর্টস ও সামাজিক সংগঠন লন্ডন স্পোর্টিফের বোর্ড অব ডাইরেক্টরসদের এক সভা অনুষ্ঠিত হয়েছে রোববার। সমুদ্রতীরবর্তী ডরচেস্টারের ওয়েমাউথ রিভেরা হোটেলের হলরুমে আয়োজিত সভায় ক্লাবের আগামী ১ বছরের কার্যক্রমের পরিকল্পনা এবং বিগত বছরের নানা কার্যক্রম পর্যালোচনা করা হয়। সভায় আগামী ১০ ডিসেম্বর ক্লাবের এওয়ার্ড সিরোমনি ও নতুন জার্সি লাঞ্চিং অনুষ্ঠানের ব্যাপারে আলোচনা করা হয়।
ক্লাব প্রেসিডেন্ট ইব্রাহিম খলিলের সভাপতিত্বে এবং সেক্রেটারী মুহিবুল আলমের পরিচালনায় এতে আর্থিক রিপোর্ট পেশ করেন ট্রেজারার মুহাম্মদ সাব্বির ইসলাম। এছাড়াও বিষয় ভিত্তিক আলোচনায় অংশ নেন, ক্লাবের ভাইস প্রেসিডেন্ট জাকির আহমেদ, ম্যানেজার কালিম উদ্দিন ও মিডিয়া এবং কমিউনিকেশন সেক্রেটারী শুয়েব আহমদ।

সভায় আগামী ২০১৮ সালের পুরো সেশনে ন্যাশনাল ক্রিকেট লীগ(এনসিএল), মিডলসেক্স লীগ, সেটারডে লীগ খেলার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহন করা হয়। এছাড়াও শীত মৌসুমে ইনডোর ক্রিকেট ট্রেইনিং, বেডমিন্টন খেলা চালুর ব্যাপারে মতামত ব্যক্ত করা হয়। এসব খেলায় অংশ নিতে আগ্রহী কমিউনিটির তরুন ও যুবকদের অংশ নিতে বোর্ড সভা থেকে আহবান জানানো হয়।

চলতি সেশনে ক্রিকেট খেলায় যেসব খেলোয়াররা কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন, তাদের প্রতি অভিনন্দন জ্ঞাপন করে আগামী ১০ ডিসেম্বর তাদেরকে পুরস্কৃত করা হবে বলে ক্লাবের পক্ষ থেকে ঘোষনা দেওয়া হয়।