দৌলতপুর ইউনিয়ন এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের কার্যকরী কমিটির সভা

73

আব্দুল হামিদ খান সুমেদ: বিশ্বনাথ উপজেলার ৫নংদৌলতপুর ইউনিয়ন এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের কার্যকরী কমিটির এক সভা গত ৫নভেম্বর ২০২২ রোজ সোমবার ইস্ট লন্ডনের মনসুন রেস্টুরেন্টে অনুষ্টিত হয়।

ট্রাস্টের সভাপতি মোহাম্মদ মোহাব্বত শেখ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ হাসিন উজ্জামান নুরু এর পরিচালনায় সভার  শুরুতে পবিত্র কোরআন তেলাওত করেন সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুস শহীদ। 

সভায় উপস্থিত ছিলেন ট্রাস্টের কোষাধ্যক্ষ হাজি জাহির আলী,সহ সাধারণ সম্পাদক কদর উদ্দিন,সহ কোষাধ্যক্ষ আব্দুল হামিদ খান সুমেদ,সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুশ শহীদ,প্রচার ও প্রকাশনা সম্পাদক জিয়াউল হক জিয়া,কার্যকরী কমিটির সদস্য শামসুদ্দিন তালুকদার শামস,মাহবুব আলী চুনু,হাজি খলিল উদ্দিন ও ফারুক আলী।

সভায় উপস্থিত সদস্যবৃন্দের উম্মুক্ত ভাবে ব্যাপক আলোচনার মাধ্যমে গত দ্বিবার্ষিক সাধারণ সভায় সাধারণ সম্পাদকের বিগত কমিটির কার্যক্রমের প্রতিবেদন ও কোষাধ্যক্ষের আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়,শাহ সহিদ নূর ইসলামের ট্রাস্টিশিপ অনুমোদন করা হয়,ইউনিয়নের প্রত্যেকটি প্রাথমিক বিদ্যালয়,মাধ্যমিক স্কুল ও মাদ্রাসা এবং কলেজ ও আলিম মাদ্রাসা থেকে বাছাইকৃত মেধাবী শিক্ষার্থীদের মাঝে ৫ম শিক্ষাবৃত্তি বিতরণ-২০২৩ অনুষ্টান আগামী ফেব্রুয়ারি মাসে আয়োজন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং ট্রাস্টের ওয়েলফেয়ার খাতে তৃতীয় বারের মত অসুস্থ চক্ষু রোগীদের সুচিকিৎসার লক্ষে ইউনিয়নের বৃহত্তর তিনটি(সিঙ্গেরকাছ-দশপাইকা-হাবড়া) এলাকায় আগামী ফেব্রুয়ারি মাসে দুই-তিনটি ফ্রি চক্ষু শিবির আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।

পরিশেষে উপস্থিত সদস্যবৃন্দ এ বছর দেশের সকল শিক্ষাবোর্ড থেকে এইচ এস সি ও আলিম উত্তীণ শিক্ষার্থীবৃন্দকে দৌলতপুর ইউনিয়ন এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং যুক্তরাজ্যের বিভিন্ন শহরে বসবাসরত দৌলতপুর ইউনিয়নের সর্বস্থরের প্রবাসীবৃন্দকে ট্রাস্টি হওয়ার আহবান জানান।