বৃটিশ এডুকেশন এওয়ার্ড ৩১ জানুয়ারী : লন্ডনে সংবাদ সম্মেলন

987

ওয়ানবাংলানিউজ: বৃটিশ এডুকেশনএওয়ার্ড-এর ২য় আয়োজনকে সামনে রেখে সোমবার বৃকলেনের একটি রেস্টুরেন্টে বাংলাদেশী মিডিয়ার সাথে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে জানানো হয়, এশিয়ান, বাংলাদেশী এমনকি মেইনস্ট্রিমের নানা এওয়ার্ড-এর ভীড়ে ব্যতিক্রম হচ্ছে-বৃটিশ এডুকেশনএওয়ার্ড। পুরোপুরি মেইনস্ট্রিম মান এবং বৃটিশ সরকারী কলেজ, ভার্সিটি থেকেই এর জন্য নোমিন্যাশন আসছে, আর চুড়ান্ত বাছাই হচ্ছে-সর্বচ্চ সচ্চতার সাথে।

বৃটিশ এডুকেশনএওয়ার্ড-গত বছর লন্ডনে অনুষ্ঠিত হয় ১ম আসর। এবার ৩১ জানুয়ারী মানচেষ্টারের হিলটন হোটেলে বসবে ২য় আসর। ২০১৭ সালের ১ম আয়োজনের সফলতা এবং স্থানীয় ও মেইনস্ট্রিম মিডিয়ায়-এর প্রভাব নিয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরা হয়। এদেশে নানা ধরনের এওয়ার্ড থাকলেও এডুকেশননিয়ে মেইনস্ট্রিমেও কোনো এওয়ার্ড হয়নি। সেই সূত্রে মানচেষ্টার ভিত্তিক বৃটিশ বাংলাদেশী মিডিয়া একটিভিস্ট, আমিন বাবর চৌধুরীর এই উদ্যোগ। জানালেন, সবার সহযোগিতা থাকলে এই অনুষ্ঠান স্কটল্যান্ড, ওয়েলসসহ বৃটেনের প্রধান সিটি গুলোতে অনুষ্ঠিত হবে একেক বছর।

সংবাদ সম্মেলনে বক্তৃতা করেন মানচেষ্টার মেট্রপলিটান ইউনিভাসিটির ১ম বাংলাদেশী অরিজিন গর্ভনর শিক্ষাবিদ ও সমাজসেবি মো হাবিবুল্লাহ ওবিই জেপি। তিনি সব কিছুর আগে শিক্ষাকে সবচেয়ে বেশী অগ্রাধিকার দেয়ার ওপর জোর দেন।

অনুষ্টানে বৃটিশ এডুকেশনএওয়ার্ডের দুই টিম মেম্বার কমিউনিটি একটিভিস্ট মো শামিম আহমদ ও ফারুক আহমদও উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, বৃটেনেরর ৫টি রিজিওন থেকে ৪টি ক্যাটাগরিতে ২০টির মতো এওয়ার্ড প্রদান করা হয়। কলেজ ও ভার্সিটির হাজারো নমিন্যাশন থেকে মাত্র ৫০/৬০জনকে সটলিস্টেড করে মূল অনুষ্ঠানে উপস্থাপন করা হয়।
আয়োজকরা বাংলাদেশী কমিউনিটির দৃষ্ঠি আকর্ষন করে বলেন, শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও স্টুডেন্টরা আবেদন করতে পারবেন। ফাইনেলিস্টকে তিনটি টিকিট প্রদান করা হয়,কিন্তু কোনো ধরনের ফি নেয়া হয়না।

এ ব্যাপারে আরো বিস্তারিত জানাযাবে

Contact phone:  07842998909