সাসেক্স বিএনপির প্রতিবাদ সভা অনুষ্ঠিত

1254

ওয়ানবাংলানিউজ: বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গ্রেফতারী পরোয়ানার প্রতিবাদে সভা করেছে বাংলাদেশ জাতীয়তবাদী দল সাসেক্স শাখা। সোমবার ব্রাইটনের শাহী তান্দরী রেস্টুরেন্টে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন সাসেক্স বিএনপির সভাপতি তফাজ্জল হোসেন। সেক্রেটারী সৈয়দ শামীম আহমেদের পরিচালনায় বক্তব্য রাখেন আব্দুল মান্নান, আব্দুল আহাদ, জিল্লুর রহমান আতর, মো: ওয়াহিদ, এ এম কায়েস, তহিরুদ্দিন আজিজ, আব্দুল মান্নান বশির, আব্দুল মানিকসহ অন্যান্য নেতাকর্মীরা।

বর্তমান সরকারকে অবৈধ সরকার দাবী করে বক্তারা বলেন মিথ্যা ও বেআইনী মামলা দিয়ে বিএনপির নেতাকর্মীদের হয়রানী করছে আওয়ামীলীগ। তারা বলেন এ ধরনের প্রতিহিংসার রাজনীতির স্বীকার বেগম জিয়া। তার বিরুদ্ধে সকল প্রকার মামলা প্রত্যাহারের দাবীও জানান। বেগম জিয়ার হাতকে শক্তিশালী করতে যুক্তরাজ্য থেকে সবসময় আন্দোলন কর্মসূচী অব্যাহত থাকবে বলে জানান বক্তারা।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, বদিউল আলম, শফিকুল ইসলাম, নুরুল ইসলাম, মুশফিকুর রহমান সুপ্ত, আব্দুল জলিল, বখতিয়ার খান, মিলাদ চৌধুরী, জাকারিয়া আহমেদ, আলাউদ্দিন খান, আব্দুল আলিম হান্নান, মুশতাক মিয়া, ফরিদ উদ্দিন আহমদ। আবু তাইয়িব আহমেদ অনুষ্ঠানে শুরুতে কোরআন তেলোয়াত করেন।