আবুল হোসেন মামুন: বিপুল সংখ্যক ভোটার এবং কমিউনিটি নেতৃবৃন্দের উপস্থিতিতে অত্যন্ত ঝাঁকজমকপুর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে অদ্য ০৮ই ফেব্রুয়ারি’ ২০২২ সাল রোজ মঙ্গলবার স্থানীয় একটি কমিউনিটি হলে গ্রেটার সিলেট ডেপলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউ কে, নর্থ রিজিওনের রৌজ(গোলাপ ফুল) প্যানেল এর নির্বাচনী ইশতেহার প্রকাশ এবং নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়।
প্রবীন মুরব্বী আলহ্বাজ হারিছ আলী এবং হাজী কবির উদ্দিন সাহেবের যৌথ সভাপতিত্বে উৎসবপুর্ন এই সভা পরিচালনা করেন রৌজ প্যানেলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ এনামুল হক।
সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন জনাব সাদিক আহমদ অতঃপর উপস্থিত সবার মধ্যে রৌজ প্যানেলের সকল সদস্যদের পরিচিতি তুলে ধরা হয়।
প্রথমেই রৌজ প্যানেলের সভাপতি পদপ্রার্থী কাউন্সিলার জনাব আশরাফ মিয়া সকল ভোটারদের ধন্যবাদ এবং সহযোগিতা কামনা করেন এবং তাদের কর্ম পরিকল্পনা উপস্থাপন করেন। আশরাফ মিয়া তার বক্তব্যে বলেন, তার প্যানেল নির্বাচিত হলে তিনি তার দীর্ঘ দিনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে অনেকটা পিছিয়ে পড়া এই সংগঠনকে আবারও জনকল্যানমুখী করার লক্ষে কাজ করবেন এবং তাহারা সবার মতামত ও পরামর্শকে স্বাগত জানিয়ে সবাইকে সাথে নিয়ে কাজ করবেন।
আশরাফ-এনাম-ফুলজার প্যানেলের ট্রেসারার প্রার্থী জনাব ফুলজার আহমদ তাদের নির্বাচনী পুরো ইশতেহার প্রকাশ করেন।
উপস্থিত সকলেই তাদের স্পষ্ট, কমিউনিটির স্বার্থ সংশ্লিষ্ট এবং সংগঠনের জন্য প্রয়োজনীয় এই নির্বাচনী ইশতেহার শুনে আনন্দিত এবং আশ্বস্থ হয়ে রৌজ প্যানেলকে তাদের সমর্থন প্রদান করেন।
সভায় রৌজ প্যানেলকে সমর্থন জানিয়ে অনেক ভোটার এবং কমিউনিটির গন্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।
সভায় বক্তব্য রাখেন সর্বজনাব, শেখ মোঃ কাশিম মিয়া, সাইফুল ইসলাম শামিম, নাজমুল ইসলাম, সেলিম মিয়া, সাহীন আহমদ, জুনেদ চৌধুরী, মিরাস আলী, রুহেল মিয়া, পংকি মিয়া, খালিদুর রহমান, রুকনুজ্জামান আহমদ, হুসিয়ার আলী, সৈয়দ আনোয়ার হুসাইন, সাহাব উদ্দিন, শেখ মোহাম্মদ মানিক মিয়া, নজরুল ইসলাম মোহাম্মদ আলী সালেক প্রমুখ।
কমিউনিটির অনেক নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত হয়ে রৌজ প্যানেলকে সমর্থন প্রদান করেন।
উল্লেখ্য আসন্ন নিরবাচনে বই প্যানেল নিয়ে আরেকটি দল নির্বাচনে প্রতিদন্দিতা করছেন।















