ইউক্রেন পরিস্থিতি নিয়ে পশ্চিমা নেতাদের সঙ্গে আলোচনা ব্রিটিশ প্রধানমন্ত্রীর

189

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন পরিস্থিতি নিয়ে পশ্চিমা নেতাদের সঙ্গে আলোচনা করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। ভার্চুয়াল বৈঠকে কথা বলেছেন যুক্তরাষ্ট্র, ইতালি, পোল্যান্ড, ফ্রান্স, জার্মানি, ইউরোপিয়ান কাউন্সিল, ইউরোপিয়ান কমিশন ও ন্যাটো নেতাদের সঙ্গে। সোমবার ডাউনিং স্ট্রিটের এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

ব্রিটিশ প্রধানমন্ত্রীর দফতরের বিবৃতিতে বলা হয়েছে, ‘নেতারা একমত হয়েছেন যে, ইউক্রেনে রাশিয়া আরও অনুপ্রবেশ ঘটালে মিত্রদের অবশ্যই নিষেধাজ্ঞার একটি অভূতপূর্ব প্যাকেজসহ দ্রুত প্রতিশোধমূলক প্রতিক্রিয়া তৈরি করতে হবে।

এদিকে ইউক্রেন সীমান্তে রুশ সেনাদের জড়ো হওয়ার খবর পাওয়ার পরপরই পূর্ব ইউরোপে সম্ভাব্য মোতায়েনের জন্য প্রায় সাড়ে আট হাজার মার্কিন সেনাকে সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দিয়েছে বাইডেন প্রশাসন।