পরবর্তী কার্যনির্বাহীর সভায় ডা. মুরাদের বহিষ্কারের সিদ্ধান্ত: হানিফ

151

ঢাকা সংবাদদাতা: আওয়ামী লীগের পরবর্তী কার্যনির্বাহী সংসদের সভায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বহিষ্কারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ।

বুধবার (৭ ডিসেম্বর ) এ কথা জানান তিনি।

অশালীন, শিষ্টাচারবহির্ভূত ও নারীর প্রতি চরম অবমাননাকর বক্তব্য দেওয়ায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসানকে আজকের (৭ ডিসেম্বর) মধ্যে পদত্যাগ করতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গতকাল সোমবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের এ কথা জানান।