ব্রিটেনে সোমবার করোনায় আক্রান্ত ৪৯,১৫৬ জন, মৃত্যু ৪৫ জনের

422

ওয়ানবাংলানিউজ: ব্রিটেনে করোনায় গত ২৪ ঘন্টায় মৃত্যুর সংখ্যা কমলেও আক্রান্তের সংখ্যা আরো বেড়েছে। গত ২৪ ঘন্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৯,১৫৬ জন। যা গত তিন মাসের মধ্যে সর্বোচ্চ। গতকাল রবিবার ছিলো ৪৫,১৪০ জন, শনিবার ছিলো ৪৩,৪২৩ জন। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৮৪ লাখ ৯৭ হাজার ৮৬৮ জন।

বর্তমানে হাসপাতালে ভর্তির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৯১ জন।

এদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু রেকর্ড করা হয়েছে ৪৫ জনের । গতকাল রবিবার ছিলো ৫৭ জন, শনিবার ছিলো ১৪৮ জন। মোট মৃতের সংখ্যা ১ লাখ ৩৮ হাজার ৬২৯ জন।

এ পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৪ কোটি ৯৪ লাখ ২২ হাজার ৭৫৩ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪ কোটি ৫৩ লাখ ৭৭ হাজার ৪১১ জন।