লাস ভেগাসে ভয়াবহ বন্দুক হামলা: নিহত ২০ আহত ১০০

765

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে ভয়াবহ বন্দুক হামলার মুহূর্তে প্রাণ ভয়ে দিগ্বিদিক ছুটতে থাকে লোকজন।

স্থানীয় সময় রোববার রাত সাড়ে ১০টার দিকে শহরের মান্দালয় বে হোটেল চত্বরে কনসার্টে হামলা চালায় অজ্ঞাত বন্দুকধারী। সুরক্ষাব্যুহ ভেদ করে বন্দুক নিয়ে কয়েক শত রাউন্ড গুলি চালিয়েছে হামলাকারী।

এ হামলায় এপর্যন্ত ২০জন নিহত, আরো ১০০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির পুলিশ। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে, সন্দেহভাজন এক হামলাকারীকে হত্যা করার দাবি করেছে তারা।