আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বজুড়ে ৬ ঘণ্টা সার্ভিস বন্ধ থাকায় ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের একদিনেই লোকসান হয়েছে কমপক্ষে ৬০০ কোটি ডলার। সোমবার ফেসবুক, ইন্সটাগ্রাম ও হোয়াটসঅ্যাপ সার্ভিস বন্ধ হয়ে যায়। এতে ফেসবুকের শেয়ার একদিনেই পতন হয় শতকরা ৫ ভাগের বেশি। শেয়ারবাজার নাসডাকের লেনদেন বন্ধ হওয়ার পূর্বে ফেসবুকের প্রতিটি শেয়ার বিক্রি হয়েছে ৩২৫ ডলারে। আগের দিন শুক্রবার এই মূল্য ছিল ৩৪৩.০১ ডলার। ফলে সোমবারের মূল্য পতন হয়েছে শতকরা ৫.২৫ ভাগ। এ কারণে কোম্পানির বাজার মূল্যের পতন হয়েছে প্রায় ৫০৭০ কোটি ডলার। শুক্রবার মোট বাজারমূল্য ছিল ৯৬৫৮০ কোটি ডলার।
কিন্তু সোমবার তা কমে দাঁড়ায় ৯১৫১০ কোটি ডলার।
বিস্তারিত আসছে…















