ঢাকা সংবাদদাতা: কুমিল্লার চান্দিনা উপজেলায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৭ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো অন্তত ১৫ জন।
আজ রোববার বেলা সাড়ে ১১টায় উপজেলার নূরীতলায় এ দুর্ঘটনা ঘটে।
জেলা সহকারী পুলিশ সুপার (এএসপি-কুমিল্লা সার্কেল) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এএসপি জানান, বাসটি নোয়াখালীর কোম্পানিগঞ্জ থেকে ঢাকা যাচ্ছিল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা উদ্ধার কাজ শুরু করে। এখন পর্যন্ত পাঁচটি লাশ উদ্ধার করা হয়েছে।
হতাহতদের পরিচয় জানা যায়নি। উদ্ধার কাজ চলছে বলেও জানান এএসপি।















