ব্রিটেনে করোনায় সোমবার ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৭,৭৪২ জন

490

ওয়ানবাংলানিউজ: ব্রিটেনে করোনায় গত ২৪ ঘন্টায় মৃত্যুর সংখ্যা কমলেও আক্রান্তের সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘন্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৭,৭৪২ জন। এদিকে গতকাল রবিবার ছিলো ৭,৪৯০ জন, শনিবার ছিলো ৭,৭৩৮ জন। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৪৫ লাখ ৭৩ হাজার ৪১৯ জন।

বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ১০৮৯ জন।

এদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু রেকর্ড করা হয়েছে ৩ জনের । গতকাল রবিবার ছিলো 8 জন, শনিবার ছিলো ১২ জন । মোট মৃতের সংখ্যা ১ লাখ ২৭ হাজার ৯০৭ জন।
এ পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৪ কোটি ১৬ লাখ ৯৮ হাজার ৪২৯ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ২ কোটি ৯৯ লাখ ৭৩ হাজার ৭৭৯ জন।